ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে মিষ্টি কুমড়া

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

মিষ্টি কুমড়া সুস্বাদু এবং জনপ্রিয় একটি সবজি। প্রায় সারা বছরই এটি পাওয়া যায়। তরকারি কিংবা ভাজি সব ভাবেই এটা খাওয়া যায়। এটি শুধু স্বাদেই নয়, গুণেও অনন্য একটি সবজি।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ এর তথ্যনুসারে, এক কাপ পরিমান রান্না করা মিষ্টি কুমড়ায় প্রতিদিনের চাহিদার চেয়ে প্রায় ২০০ ভাগ বেশি ভিটামিন এ থাকে ,যা দৃষ্টিশক্তি বাড়াতে দারুনভাবে কাজ করে। এতে থাকা বিটা ক্যারোটিনও চোখের জন্য খুব উপকারী।

প্রচুর পরিমানে ভিটামিন এ থাকায় মিষ্টি কুমড়া যেকোন ধরনের সংক্রমণ থেকে বাঁচাতে লড়াই করে। দিনে ভিটামিন সি এর চাহিদার ২০ ভাগ পূরণ করতে পারে এটি। নিয়মিত এটি খেলে ঠাণ্ডা, সর্দির সমস্যা দূর হয়।

বিটা ক্যারোটিন সমৃদ্ধ মিষ্টি কুমড়া তারুণ্য ধরে রাখতেও সহায়তা করে।

চোখ এবং ত্বক ভালো রাখার সঙ্গে সঙ্গে মিষ্টি কুমড়া ক্যান্সার প্রতিরোধেও কাজ করে। গবেষণায় দেখা গিয়েছে, যারা নিয়মিত বিটা ক্যারোটিন সমৃদ্ধ খাবার খান তাদের প্রস্টেট এবং ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি অনেক কমে যায়।

বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, মিষ্টি কুমড়া শরীরের শর্করার পরিমান নিয়ন্ত্রণ করে। একারণে এটি ডায়বেটিস রোগীদের জন্যও উপকারী।

এছাড়া মিষ্টি কুমড়ার বীজ শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। এজন্য এটি হৃদরোগের জন্য বেশ কার্যকরী।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print