ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

গুলশান হামলায় জড়িত সে নারী নরসিংদী থেকে গ্রেফতার!

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

2016_07_19_15_29_25_yApJZJsIwwExOwvMFdcrzKJDhd1SHn_original
গুলশান অার্টিজেন রেস্টুরেন্টে জঙ্গি হামলার ঘটনায় একজন নারী জড়িত থাকার বিষয়টি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। গোল চিহ্ন স্থানে সে নারী।

রাজধানী গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টে হামলার ঘটনায় জড়িত সন্দেহে নরসিংদীর শিবপুর থেকে রুমা আক্তার নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সাধারচর ইউনিয়নের চরকুকরি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

নরসিংদী পুলিশ সুপার (এসপি) আমেনা বেগম জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একটি দল শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের চরকুকরি এলাকা থেকে রুমা নামে একজনকে গ্রেফতার করেছে। তবে এ অভিযানে নরসিংদী জেলা পুলিশ সম্পৃক্ত ছিল না। তাই কী অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে বিষয়টি এখনো পরিষ্কার নয়।

তবে এবিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বলেন, নরসিংদী থেকে কোনো গ্রেফতার নেই।

উল্লেখ্য, গত ১ জুলাই গুলশানে রেস্টুরেন্টে জঙ্গি হামলায় দেশি-বিদেশি ২০ জন নিহত এবং দুই পুলিশ সদস্য শাহাদাতবরণ করেন। নিহতদের মধ্যে ৯ জন ইতালীয়, ৭ জন জাপানি ও একজন ভারতের নাগরিক। বাকি তিনজন বাংলাদেশি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print