ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বাকলিয়ায় ছুরিকাঘাতে যুবক খুন

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

নিহত রাকিব।

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার মিয়াখাননগর এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছে।  নিহতের নাম সাইফুল আলম রাকিব (২২)। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। ।নিহত সাইফুল কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের শাহ আলম সওদাগরের ছেলে।  তারা বাকলিয়া এলাকায় ভাড়া বাসায় থাকতো।

সোমবার মধ্যরাতে বাকলিয়ার আলিয়া স্টোর বিল্ডিংয়ের সামনে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, রাতে ছুরিকাঘাতে গুরুতর আহত রাকিবকে জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রাকিবের পারিবারিক সুত্রে জানাগেছে, গতকাল রাতে বাসার কাছে দোকানে গিয়েছিল কিছু কিনতে। এ সময় চারজন যুবক তাকে ধরে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।  পরে রক্তাক্তবস্থায় রাকিবকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সে মারা যায়।  তবে কি কারণে এ হামলা চালায় তা বলতে পারেনি।পরিবারের সদস্যরা।

এদিকে বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী জানান, হত্যাকান্ডের কারন এখনো জানা যায়নি। একজনকে রাতে আটক করা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print