ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

1468139474
ছবি: প্রতিকী।

পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামে পারিবারিক বিরোধে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই তজিম উদ্দিন মোল্লা (৬০) খুন হয়েছেন। এ ঘটনায় এক নারীসহ আহত হয়েছে ৪ জন। রবিবার রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। নিহত তজিম উদ্দিন রামেশ্বরপুর গ্রামের মৃত জেহের আলী মোল্লার ছেলে।

পরিবারের বরাত দিয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান জানান, দীর্ঘদিন ধরে তজিম উদ্দিন মোল্লার সাথে তার ছোট ভাই বেলাল হোসেন মোল্লার টাকা-পয়সার লেনদেন নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে রবিবার রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়ে।

এরই এক পর্যায়ে ছোট ভাই বেলাল হোসেন ধারালো অস্ত্র দিয়ে তার বড় ভাই তজিম উদ্দিনকে এলোপাতাড়ি কোপালে ঘটনাস্থলেই মারা যান তিনি। এই সময় অপর তিন ভাই ও তার স্ত্রীরা এগিয়ে এলে বিক্ষুব্ধ ছোট ভাইয়ের হামলায় এক নারীসহ ৪ জন আহত হয়। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।

ওসি হাসান আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের তোপের মুখে নৌ পরিবহন উপদেষ্টা

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যু, নির্বাচন আপাতত বাতিল

আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্ট হ্যাককারী বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ার আটক

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচলাবস্থা চট্টগ্রাম বন্দরে,বড় ক্ষতির শংকা

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print