ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সাতকানিয়ায় যৌতুকের দাবীতে গৃহবধূকে হত্যার অভিযোগ

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া এলাকায় শ্বশুর বাড়ি থেকে রোকেয়া বেগম (২২) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রোকেয়া বেগম একই এলাকার পারভেজের স্ত্রী।

শুক্রবার রাতে চূড়ামনি গ্রামের সৈয়দ বাড়িতে এ ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল হোসেন জানান, বলেন, আমরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের স্বামীসহ শ্বশুর,শ্বাশুড়ী পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারে অভিযান চলছে।

রোকেয়াকে যৌতুকের দাবীতে শ্বশুর পক্ষ শ্বাসরোধ করে হত্যা করেছে দাবী করেছে তার পরিবার।  তবে শ্বশুর পক্ষ বলছে রোকেয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।  এ ঘটনায় নিহতের ভাই মহিউদ্দিন বাদি হয়ে যৌতুকের দাবীতে রোকেয়া বেগম হত্যা করে হয়েছে অভিযোগ স্বামী ও শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।

নিহতের বড় ভাই মো. মহিউদ্দিন জানান, তিন মাস আগে তার বোনের সাথে এওচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্ব চুড়ামনি এলাকার বাইট্যা সৈয়দ আহমদের বাড়ির মো. সোলাইমানের দিনমজুর ছেলে মো. পারভেজের সাথে বিয়ে হয়। বিয়ের এক সপ্তাহ যেতে না যেতেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তার বোনকে যৌতুকের জন্য চাপ দিতে থাকে। এ বিষয় নিয়ে বিভিন্ন সময় তারা আমার বোনকে মারধর করে।

মহিউদ্দিন বলেন, গতকাল দুপুর ২টা থেকে তারা আমার বোনকে আবারো যৌতুকের জন্য মারধর শুরু করে। মারধরের এক পর্যায়ে স্বামী পারভেজ আমার মায়ের কাছে ফোন করে বলেছে আমার বোন কাপড় চোপড় নিয়ে ঘর ছেড়ে চলে যাচ্ছে। তারা আটকিয়ে রেখেছে। আমার মাকে সেখানে যেতে বলে। এর কিছুক্ষণ পর পারভেজের মোবাইল বন্ধ পাওয়া যায়। তখন সন্দেহ হওয়ায় আমার মা, বাবা ও বড় আম্মা বোনের শ্বশুর বাড়িতে যায়। সেখানে গিয়ে দেখতে পায় আমার বোনকে মৃত অবস্থায় ফেলে রেখে সবাই বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। পরে আমরা বিষয়টি পুলিশকে জানায়।’ মহিউদ্দিন আরও বলেন, ‘আমার বোনের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। মনে হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।’

উপজেলার এওচিয়া ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম মানিক বলেন, মেয়েটি মারা গেছে এটা সত্য। এটি হত্যা না কি আত্মহত্যা এটা বলতে পারছি না।

সাতকানিয়া থানার এসআই কাজী গোলাম কিবরিয়া বলেন, ‘খবর পেয়ে রাতে গৃহবধূর শ্বশুর বাড়ির ঘরের মেঝে থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। নিহতের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। যৌতুকের জন্য মারধর করে মেয়েটিকে মেরে ফেলছে এটিই ধারণা করছি।’

 

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print