ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কথিত আসামীর খোঁজে গভীর রাতে প্রবীণ সাংবাদিকের ঘরে পুলিশের তল্লাশী

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

সীতাকুণ্ডে কথিত আসামীর খোঁজে গভীর রাতে এক সাংবাদিকের ঘরে তল্লাশী চালিয়েছে পুলিশ! পরে সেই মেহমান নামক আসামীকে না পেয়ে পুলিশ হতাশ হয়ে ফিরে যায়।

উপজেলার মাদামবিবির হাটস্থ জাহানাবাদ গ্রামের প্রবীণ সাংবাদিক ও সীতাকুণ্ড প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল হকের বসত ঘরে সোমবার দিবাগত রাত ২ টার সময় এ ঘটনা ঘটেছে।

সাংবাদিক মাহমুদুল হকের পারিবারিক সুত্র জানায়, গভীর রাতে ঘরের কলিং বেলের আওয়াজে দরজা খুলে মাহমুদুল হক দেখতে পান তার ঘরের সামনে একদল পুলিশ দাঁড়িয়ে আছে।  সীতাকুণ্ড মডেল থানার এসআই ইকবালের নেতৃত্বে পুলিশদল ঘরে প্রবেশ করে।  এসআই ইকবাল সাংবাদিক মাহমুদুল হককে দেখে অবাক হয়ে বলেন এটা অাপনার ঘর (মাহমুদুল হকের) আমি জানতাম না।  এরপর মাহমুদুল হক এতরাতে তার ঘরে পুলিশ কেন জানতে চাইলে এসআই ইকবাল জানান, এই ঘরে একজন ‘মেহমান’ (আসামী)  আছে।  আমরা তাকে আটকের জন্য এসেছি।  মাহমুদুল হক পুলিশকে পুরো ঘরে তল্লাসী করতে বল্লে পুলিশ সব রুমে প্রবেশ করে তল্লাসী করে কথিত সেই ‘মেহমান’ (আসামী) কে খুঁজে পায় নি।

এসময় এসআই ইকবাল দু:খ প্রকাশ করে বলেন, এটি অনাকাংখিত ঘটনা।  আসলে সোর্স আমাদেরকে মিথ্যা তথ্য দিয়েছে।  কথিত সেই ‘মেহমান’ (আসামী) কে তা সাংবাদিক মাহমুদুল হকও পুলিশের কাছ থেকে জানতে চাননি, পুলিশও নাম বলেননি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print