ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বোয়ালখালীতে যুবকের মরদেহ উদ্ধার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

জেলার বোয়ালখালীতে সুব্রত দাস (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ শুক্রবার (২৭ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সুব্রত উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ২নং ওয়ার্ডের জেলে পাড়ার পরিমল দাসের ছেলে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও সহকারী উপ-কমিউনিটি মেডিক্যাল অফিসার সঞ্চয় সেন বলেন, সুব্রত নামের এক যুবকের মরদেহ বৃহস্পতিবার দিনগত রাত ৪টার দিকে হাসপাতালে নিয়ে আসেন তার আত্মীয় স্বজনরা। তারা জানায় বিদ্যুৎপৃষ্ট হয়ে সুব্রত মারা গেছেন।  এ ধরণের কোনো আলামত ছিল না মরদেহে।

তবে স্থানীয় ইউপি সদস্য আবদুল গফুর জানান, সুব্রত হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে বলে জানতে পেরেছি।

বোয়ালখালী থানার উপ-পরিদর্শক ফারুখ হোসেন জানান, সুব্রতের স্বজনরা বিদ্যুৎপৃষ্ট হয়েছে জানালেও সে ধরণের কোনো আলামত পাওয়া যায়নি।  তাই মৃত্যুর কারণ জানতে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

তিনি সুব্রতের স্বজনদের বরাত দিয়ে বলেন, বৃহস্পতিবার রাতে সুব্রত একটি বিয়ে অনুষ্ঠানে গিয়ে নাচানাচি করেছিল। এরপর সে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে আসে স্বজনরা।  এ ব্যাপারে অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print