ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযান, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

Kallyanpur_bg20160726030205
রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানা ঘিরে পুলিশের অভিযান চলছে।

রাজধানীর কল্যাণপুরে সন্ত্রাসী চক্রের একটি আস্তানা ঘিরে পুলিশের অভিযান চলছে। রাত ৩টায় এ সংবাদ লেখা পর্যন্ত সন্ত্রাসীদের সাথে পুলিশের গুলি বিনিময় চলছিলো।

এর আগে কল্যাণপুর ফুটওভার ব্রিজের পাশে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে সেখান থেকে পুলিশকে লক্ষ্য করে গুলিও ছোড়া হয়েছে। এতে হাছান নামের এক জঙ্গি গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে।

পুলিশ দাবী করেছে জঙ্গির আস্তানা থেকে পুলিশের উপর হামলা হয়েছে। র‌্যাব পুলিশের বিশাল টিম বাড়িটি ঘিরে রেখেছে। ভোরে দিকে তারা অভিযান শুরু করবে।

মিরপুর জোনের এসি মাহবুব রহমান পাঠক ডট নিউজকে জানান, পুলিশ কল্যাণপুর ফুটওভার ব্রিজের সামনে থেকে ৫ নম্বর সড়ক পর্যন্ত ঘিরে রেখেছে। ওই সড়কের একটি বাড়িতে জঙ্গি আস্তানা রয়েছে- এমন তথ্য পেয়ে সেখানে ঘেরাও করে অভিযান শুরু করলে জঙ্গির ককটেল এবং গুলি ছুঁড়ে।

এর আগে রাত সোয়া ১টার কিছু পরে পুলিশ ওই এলাকায় অভিযান চালালে জঙ্গিরা ওই বাড়ির ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে।

অভিযানে থাকা পুলিশের এক এসআই জানায়, রাতে ওয়ারলেসে জরুরি তলবের ভিত্তিতে তারা কল্যাণপুর ফুটওভার ব্রিজের আশেপাশের এলাকা ঘিরে ফেলেছেন। এখন সেখানে অভিযান চালানো হচ্ছে। র‌্যাব, পুলিশ ও ডিএমপির বোম্ব ডিস্পোজাল ইউনিট ঘটনাস্থলে অবস্থান করছে।

পুলিশের সূত্র বলছে, ওই এলাকায় একটি জঙ্গি আস্তানা রয়েছে এমন তথ্যের ভিত্তিতেই অভিযান চালানো হয়েছে।  এখন পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ।

সর্বশেষ

যাকাতের সুষম বন্টনের মাধ্যমে দারিদ্রতা দূর করা সম্ভব

বিভিন্ন মাজার জেয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করেছেন আসলাম চৌধুরী

কাংঙ্খিত উন্নয়নের জন্য দাঁড়িপাল্লার বিকল্প নেই : মুহাম্মদ নজরুল ইসলাম

সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনি জনসভায় বক্তব্য রাখছেন তারেক রহমান

রাঙ্গুনিয়ায় ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি বেলাল গ্রেপ্তার

মায়ের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে প্রার্থীতা প্রত্যাহার, অপপ্রচারের বিরুদ্ধে মুখ খুললেন মুফতি ইমরান

তারেক রহমানের জনসভা হবে গণমানুষের মিলনমেলা : আবু সুফিয়ান

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print