ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

আমের নোনতা আচার, কেরালা স্টাইল

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

কাঁচা আমের আচার বানানোর এটাই তো সময়। সারা বছরই খাওয়া হবে এই আচার। আর ভারতের কেরালায় কিন্তু আমের নোনতা আচার একটু ভিন্ন স্বাদের হয়ে থাকে। তাদের রেসিপিতে আচার একটু বেশিই স্পাইসি হয়ে থাকে। যারা আচার বানাতে পারেন তারা সবসময় তাদের পছন্দ অনুযায়ী অথবা নিজস্ব রেসিপিতে আচার বানাতে পছন্দ করেন। তবে যারা কোনো রকমই আচার বানাতে পারেন না, আমাদের এই আয়োজন তাদের জন্য। আমের নোনতা আচারের কেরালা স্টাইল রেসিপি।

উপকরণ:

আমের টুকরো ৪ কাপ,

লবণ ২ চামচ,

কালোজিরার গুঁড়ো ১ চা-চামচ,

শুকনা মরিচ ৩টা,

মৌরি গুঁড়ো আধা চা-চামচ,

হলুদ গুঁড়ো ১ বা ২ চা-চামচ, (বেশি মশলাদার চাইলে হলুদ ও মরিচ গুঁড়া বেশি দিতে হবে)

মরিচ গুঁড়া ১ থেকে ৩ চা-চামচ, (বেশি মশলাদার চাইলে হলুদ ও মরিচ গুঁড়া বেশি দিতে হবে)

পাঁচফোড়ন ১ চা- চামচ,

সরষের তেল ১ কাপ।

(ঝাল কম খেতে চাইলে শিমলা মরিচের গুঁড়া ব্যবহার করুন। এতে অনেক কড়া রঙ হবে কিন্তু ঝাওল হবে না)

প্রণালি :
আমে লম্বা টুকরো করে (আপনার পছন্দ অনুযায়ী টুকরা করতে পারেন) লবণ পানিতে ৫ থেকে ৬ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর পানি ঝরিয়ে এতে হলুদ ও প্রয়োজন মতো লবণ দিয়ে কড়া রোদে কয়েক ঘণ্টা রেখে মৌরি গুঁড়ো ও কালোজিরার গুঁড়ো দিয়ে আবার রোদে দিন।

শুকনো নরম আম বোতলে ঢুকিয়ে নিন। গরম তেলে পাঁচফোড়ন ভেজে তেল ও পাঁচফোড়ন আমের বোতলে ঢেলে দিয়ে কয়েক দিন বোতলের মুখে পাতলা কাপড়ে বেঁধে রোদে দিন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print