ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বোয়ালখালীতে গৃহবধুর আত্মহত্যা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

ছবি: প্রতিকী

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি।

চট্টগ্রামের বোয়ালখালীতে বিয়ের নয় মাসের মাথায় প্রিয়া দত্ত (২০) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে। উপজেলার পূর্ব গোমদন্ডী দত্তপাড়ার মনোরঞ্জন দত্তের বাড়ির দোতলায় এ ঘটনা ঘটে। পুলিশ মঙ্গলবার (২৬জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গৃহবধুর লাশ উদ্ধার করেছে।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মো. সালাহ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত গৃহবধু প্রিয়া দে কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজে (হিসাব বিজ্ঞান) অনার্সের ৩য় বর্ষের ছাত্রী। প্রিয়ার স্বামী সঞ্জয় দত্ত উপজেলা একটি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। পুলিশ তার লাশ করেছে এবং আগামীকাল বুধবার ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।

প্রিয়ার স্বামী সঞ্জয় দত্ত জানান, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার প্রিয়া কলেজ থেকে বাড়ি ফিরে। এরপর খাওয়া দাওয়া শেষে বিকেল সাড়ে ৪টার দিকে বাড়ির দোতলায় গিয়ে ঘরের দরজা বন্ধ করে দেয়। এরপর দেখি এ ঘটনা। প্রিয়া কেন এমন কান্ড করল বুঝতে পারছি।

প্রিয়ার শ্বাশুড়ি জানান, পটিয়া উপজেলার মহিরা এলাকার প্রিয়ার সাথে ৯মাস আগে বিয়ে হয় সঞ্জয়ের। সুন্দর বনিবনা ছিল তাদের মধ্যে। সঞ্জয়ের স্কুলের পরীক্ষা খাতাও কেটে দিত প্রিয়া।

স্থানীয় পৌর কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ বলেন, দরজা ভেঙ্গে সিলিং ফ্যানের সাথে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় প্রিয়া লাশটি উদ্ধার করা হয়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print