ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে গ্যারেজ মালিকের ছুরিকাঘাতে ভ্যান চালক নিহত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

Xe528TM701qN349news_img_92538
ছবি: প্রতিকী

চট্টগ্রাম মহানগরীর দক্ষিণ কাট্টলীর ফল্ল্যাতলী বাজারের কলেজ রোড এলাকায় গ্যারেজ মালিকের ছুরিকাঘাতে এক ভ্যান চালক খুন হয়েছে। নিহত ভ্যান চালকের নাম মোহাম্মদ বাবুল (৪২)। তিনি ভোলার মো. সিদ্দিকের ছেলে।

মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটেছে।

ঘটনাস্থল থেকে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রণজিত বড়ুয়া পাঠক ডট নিউজকে জানান, রিক্সাভ্যানের ভাড়ার বিরোধকে কেন্দ্র করে ফল্ল্যাতলীর ফজলুল হাজারা কলেজ রোড়ে রিক্সা’র গ্যারেজের মালিক সাহাবুদ্দিনের সাথে ঝগড়ার এক পর্যায়ে ভ্যান চালক বাবুলকে ছুরিকাঘাত করা হলে গুরুতর আহত বাবুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান।

নিহত বাবুলের ভগ্নিপতি মো. রুবেল জানান, বাবুলের গ্রামের বাড়ি ভোলায়। বেশ কয়েক বছর ধরে বাবুল দক্ষিণ কাট্টলী এলাকায় ভ্যান চালাতো। কলেজ রোড়েই পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতো। মঙ্গলবার রাতে কে বা কারা তাকে ছুরিকাঘাত করে। খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার আগেই পথে মারা যান।

তিনি বলেন, বাবুল আমার শ্যালক হলেও তার সাথে আমার সম্পর্ক ভালো ছিল না। বিপদের কথা শুনে আমি তাকে হাসপাতালে নিয়ে গেছি।

এদিকে পাহাড়তলী থানা পুলিশ জানায়, ঘটনার পর থেকে গ্যারেজ মালিক শাহাবুদ্দিন পালিয়ে যায়। তাকে আটকের জন্য অভিযান চলছে।

সর্বশেষ

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

অ্যাপের মাধ্যমে কিনতে হবে জ্বালানি: উপদেষ্টা ডা. জাহেদ

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ: দীর্ঘ যানজট

সবার জন্য স্বাস্থ্য’ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ সংসদে

মালয়েশিয়া থেকে জ্বালানি তেলবাহী দুটি জাহাজ আসছে চট্টগ্রামে

সংসদ সদস্যদের ঋণ ১১ হাজার ১১৭ কোটি, খেলাপি ৩ হাজার ৩৩০ কোটি

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print