ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে ‘হিযবুত তাহরীরের’ আরও তিন সদস্য আটক

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

চট্টগ্রামে ‘হিযবুত তাহরীরের’ আরও তিন সদস্য আটক
হিযবুত তাহরীর দলীয় লগো।

চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ইসলামী সংগঠন হিযবুত তাহরীরের আরও তিন সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার গভীর রাতে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার কাজির দেউড়ি স্টেডিয়াম মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়।

এর আগে গত রবিবার (২৭ জুলাই) মহানগরীর বাকলিয়া ও পাঁচলাইশ এলাকা থেকে এ সংগঠনের চার সদস্যকে আটক করেছিল পুলিশ।

মঙ্গলবারে আটকরা হলেন-আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের এমবিএ’র শিক্ষার্থী মো. ঈসমাইল (২৫), বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির এমবিএ’র শিক্ষার্থী নাজমুল হুদা (২৫) ও সরকারি সিটি কলেজের সাবেক শিক্ষার্থী মো. আমিরুজ্জামান পারভেজ (৩৭)।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর-দক্ষিণ) হুমায়ুন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতরাত আড়াইটার দিকে অভিযান চালিয়ে তিন যুবককে আটক করা হয়েছে। এরা তিনজনই হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print