ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে ট্রেনের ধাক্কা ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম নগরীতে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চলন্তু ট্রেনের ধাক্কায় জামাল উদ্দিন (৫১) এবং বিদ্যুস্পৃষ্ট হয়ে আবুল কালাম (৫০) এর মৃত্যু হয়।

আজ শনিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয় বলে পুলিশ জানায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন জানান, সকাল ৯টার দিকে চান্দগাঁও থানা সিএণ্ডবি পাইকবাজার রেলবিট সংলগ্ন এলাকায় চট্টগ্রাম দোহাজারী রেল লাইনে ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে। নিহত জামাল উদ্দিন আনোয়ারা উপজেলার পূর্ব মার্কেট এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে।

এদিকে একই সময়ে বিদ্যুৎস্পৃষ্টে আবুল কালাম (৫০) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।

নগরীর কর্ণফুলী থানার ডাঙারচর এলাকায় বিদ্যুতের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটেছে।  নিহত আবুল কালাম একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

চমেক হাসপাতালের এএসআই মো. আলাউদ্দিন তালুকদার বলেন, সকালে আবুল কালাম স্থানীয় একজনের বাড়ীতে বিদ্যুতের মেরামত করার সময় ঘরের টিনের সাথে বিদ্যুতের তারে লেগে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print