ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রাউজানে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসী যুবক নিহত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

চট্টগ্রামের রাউজানে জীপের (চাঁদের গাড়ি) ধাক্কায় মোস্তাফা কামাল রুবেল (২৮) নামের এক মোটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে।  আজ রবিবার দুপুর ২টার দিকে  চট্টগ্রাম-রাঙামাটি সড়কের কুণ্ডেশ্বরী এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত রুবেল রাউজান ইউনিয়নের মঙ্গলখালি গ্রামের ফজল আহমেদের পুত্র।  এ ঘটনায় মো. জাহেদ (২৫) নামে একজন আহত হয়েছে।

রাউজান হাইওয়ে থানা পুলিশ জানায়, দুপুরে জীপের (চট্টগ্রাম-ন-১১৩২) সাথে অনটেস্ট নতুন টিভিএস মোটর সাইকেলের সংঘর্ষে দুইজন গুরুতর আহত হয়।  আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রুলের মৃত্যু হয়।

নিহত রুবেলের পারিবারিক সুত্রে জানা যায়, আড়াই মাস আগে ওমান থেকে বিয়ে করার জন্য দেশে এসেছিল রুবেল।  গত ৩ দিন আগে রুবেলে সাথে অলিমিয়া হাট আঁধার মানিক এলকার নুরুল ইসলামের কন্যা ফারজানার আকদ অনুষ্ঠান হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) হাসপাতালের এএসআই আলাউদ্দিন জানান, রাউজানে সড়ক দুর্ঘটনায় আহত একজনকে হাসপাতালে আনার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print