ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

আরাফাত হত্যার দায় স্বীকার করে আদালতের জবানবন্দি দিয়েছে আরমান

নিহত আরাফাত পাশে খুনি

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

নিহত আরাফাত পাশে খুনি আরমান।

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা কামাল বাজার (মোহরা) এলাকায় আরাফাত হত্যাকান্ডের দায় স্বীকার করেছে এ হত্যা মামলার প্রধান আসামি মো. আরমান।  আজ শনিবার ভোররাতে তাকে গ্রেফতারের পর বিকালে আদালতে হাজির করলে বিচারকের সামনে হত্যার কারণ এবং বর্ণনা দেন বলে জানিয়েছেন চান্দগাঁও থানার ওসি আবুল বশর।

তিনি পাঠক ডট নিউজকে নিয়েছেন, শনিবার ভোর রাত সোয়া চারটার দিকে আরাফাত খুনের প্রধান আসামি আরমানকে গ্রেফতার করে সকালেই আদালতে পাঠানো হয়।

এদিকে আদালত সূত্রে জানা গেছে, চট্টগ্রাম মেট্রোপলিটন পঞ্চম আদালতের ম্যাজিস্ট্রেট আল ইমরানের আদালতে খুনের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে আরমান। সে আদালততে জানিয়েছে আরাফাত নিহত হওয়ার বেশ কয়েকদিন আগে থেকে বাকবিতন্ডা ও বিরোধ সৃষ্টি হয়েছিলো তাদের দুজনের মধ্যে। ঘটনার দিন সন্ধ্যায়ও তার সাথে বিরোধ ও উত্তেজনা থেকে ছুরিকাঘাতেই হত্যা করা হয় আরাফাতকে।

এর আগে গত ২১ মে সোমবার রাত পৌনে ৮টার দিকে স্থানীয় কামাল বাজার (মোহরা) এলাকার কবির টাওয়ারের নিচে উপুর্যুপুরি ছুরিকাঘাতে খুন হয় এ কে খান কোম্পানীর চাকুরীজিবী মোহাম্মদ আরাফাত (১৯)। ঘটনার দিন রাতে আরাফাতের মা গুলজার বেগম বাদি হয়ে চান্দগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে প্রধান আসামি করা হয় কামাল বাজার (মোহরা) এলাকার পপুলার জিমের কেয়ারটেকার আরমানকে।

ঘটনার পর থেকে খুনী আরমান পলাতক থাকলেও শনিবার ভোররাতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। পপুলার জিমের তত্বাবধায়ক আরমানের সাথে পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকান্ডটি ঘটেছিল বলে প্রাথমিক ভাবে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল বিদেশিদের দেয়ার চুক্তির প্রক্রিয়া বৈধ : হাইকোর্ট

শেরপুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত, সুষ্ঠু তদন্ত চায় বিএনপি

নির্বাচনকালীন ৬ দিন স্বাস্থ্য খাতে সর্বোচ্চ সতর্কতা জারি

চট্টগ্রামে চান্দগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print