ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মনিং ওয়ার্কে গিয়ে লাশ হয়ে ফিরেছেন মঞ্জু সেন

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম নগরীর নেভাল টু হিসেবে খ্যাত নদীর পাড় থেকে মঞ্জু সেন নামে ৭৭ বছর বয়সী এক বৃদ্ধা নারীর লাশ উদ্ধার করেছে সদরঘাট থানা পুলিশ। শনিবার দুপুরে সদরঘাট থানার অভয়মিত্র ঘাটের নেভাল টু থেকে লাশটি উদ্ধার করা হয়।

মুখে আঘাতের চিহ্ন দেখে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে কোন ছিনতাইকারীর কবলে পড়ে বৃদ্ধা নিহত হয়েছেন।

সদরঘাট থানার ওসি নেজাম উদ্দিন জানান, আজ শনিবার দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি নেভাল টু এলাকা থেকে উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে নিহতের শরীরে আঘাতের চিহ্ন দেখে মনে হচ্ছে তাকে কোন ছিনতাইকারী হত্যা করেছে। বিষয়টি তদন্ত করে দেখার কথা জানিয়েছেন তিনি।

এর আগে শুক্রবার সকালে মর্নিং ওয়ার্ক করতে এসে নিখোঁজ নগরীর ফিরিঙ্গী বাজার শিববাড়ি এলাকার বাসিন্দা মঞ্জু সেন। সেদিন সকাল গড়িয়ে দুপুর হলেও বাসায় না ফিরলে তার ছেলে রতন সেন তাকে খুঁজতে থাকে। বিকাল পর্যন্ত অনেক খোজাখুজির পর নগরীর কোতোয়ালী থানায় নিখোঁজ ডায়েরি করেন ছেলে।

আজ শনিবার দুপুরে নেভাল টু এলাকা থেকে লাশটি উদ্ধার হয়। নিহত মঞ্জু সেন ফটিকছড়ির ভুজপুরের বাসিন্দা মানিক চন্দ্র সেনের স্ত্রী বলে জানা গেছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print