ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বন্দরে জাহাজ থেকে পড়ে নিখোঁজ নাবিকের লাশ উদ্ধার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম বন্দরের কণর্ফুলী নদীতে জাহাজ থেকে পড়ে বিদেশী জাহাজের নিখোঁজ ক্যাপ্টেন মার্কোপোলস ভেসিলিয়াসের এর লাশ উদ্ধার করা হয়েছে।  নিহত মার্কোপোলস ভেসিলিয়াসের সাইপ্রাসের এমভি ইভানিয়া জাহাজ এর ক্যাপ্টেন ও গ্রিসের নাগরিক।

 
আজ বুধবার (৬ জুন) সকাল সাড়ে ৯টার দিকে বন্দরের সিসিটি-৩ এর জেটির নিচ থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
 
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক। তিনি পাঠক ডট নিউজকে বলেন, সকালে বন্দরের নিরাপত্তা কর্মীরা লাশটি উদ্ধার করে। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
 
এর আগে সোমবার (০৪ জুন) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম বন্দরের ৭ নম্বর জেটি এলাকায় এমভি ইভানিয়া নামক জাহাজের ওই নাবিক জাহাজ থেকে ঝুলন্ত সিঁড়ি বেয়ে নিচে নামার সময় পা পিছলে কর্ণফুলী নদীতে পড়ে যায়।   
 
দুর্ঘটনার পরই নৌবাহিনী ও কোস্টগার্ড নিজস্ব জলযান নিয়ে এবং বন্দরের টাগবোট কান্ডারি- ১২  উদ্ধার  অভিযান চালালেও তার কোন খোঁজ পায়নি।  পরে দুদিনের মাথায় তার লাশ নদীতে ভেসে উঠে।
 
জানাগেছে, স্টিল পাইপ ও যন্ত্রপাতি নিয়ে চীন থেকে আসা জাহাজটি সোমবার বিকালে চট্টগ্রাম বন্দর জেটিতে নোঙ্গর করে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print