ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

প্রাণনাশের হুমকির পর জিডি করলেন চবি উপাচার্য ইফতেখার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

cu
চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীকে উড়ো চিঠিতে হত্যার হুমকির ঘটনায় নিরাপত্তা চেয়ে হাটহাজারী মডেল থানায় জিডি করা হয়েছে। হত্যার হুমকির দুই দিন পর নিজের নিরাপত্তা চেয়ে এ জিডি করা হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. কামরুল হুদা বিশ্ববিদ্যালয়ের প্যাডে লিখিত আকারে জিডিটি শনিবার বিকাল ৪টার দিকে থানায় পৌঁছে দেন।

উপাচার্যের নিরাপত্তা চেয়ে জিডির বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল।
তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হত্যার হুমকি দেওয়া তিনি নিরাপত্তা চেয়ে একটি জিডি করেছেন। আমরা এ বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখছি।

প্রসঙ্গত, গত ২৮ জুলাই বৃহস্পতিবার সকালে একটি উড়ো চিঠিতে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় উপাচার্য ড.অনুপম সেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীসহ পাঁচ বিশিষ্টজনকে হত্যার হুমকি দেওয়া হয়। কিন্তু ঔ চিঠিতে কোন প্রেরকের নাম ঠিকানা ছিল না।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print