ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

নগর ছাত্রদলের যুগ্ম-সম্পাদক জমির উদ্দিন নাহিদ গ্রেফতার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

ঈদের আগের রাতে গ্রেফতার হলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মো. জমির উদ্দিন নাহিদ।  শুক্রবার দিবাগত ২টার দিকে নগরীর খুলশী থানা পুলিশ তার বাসা থেকে গ্রেফতার করেছে।

সিএমপি খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. নাসির উদ্দিন পাঠক ডট নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি মো. নাসির উদ্দিন বলেন, গ্রেফতারি পরোয়ানা নিয়ে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন নগর ছাত্রদলের নেতা মো. জমির উদ্দিন নাহিদ। শুক্রবার রাতে সোর্সের মাধ্যমে তার অবস্থান জানতে পেরে পুলিশ অভিযান চালায়। রাতে খুলশী আবাসিক এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

দুইটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। আজ শনিবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি শেখ মো. নাসির উদ্দিন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print