ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বিজয় উল্লাস করতে গিয়ে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

নাইজেরিয়ার সাথে খেলে জয় পাওয়ায় রাজশাহী নগরীতে বিজয় উল্লাস করতে গিয়ে সেলিম হোসেন (৪৫) নামের এক আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু হয়েছে। সে নগরীর বোয়ালিয়া থানার মহলদারপাড়া এলাকার বাসিন্দা।

মঙ্গলবার দিবাগত রাত ২টায় রাজশাহী মহানগরীর বেলদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই এলাকায় বড় পর্দায় নাইজেরিয়া-আর্জেন্টিনার খেলা দেখানোর ব্যবস্থা হয়। প্রিয় দলের খেলা দেখতে এসে শুরু থেকেই শ্বাসরুদ্ধকর অবস্থায় ছিলেন নিহত সেলিমসহ আর্জেন্টিনা সমর্থকরা।

খেলা শুরুর ১৪ মিনিটে প্রথমে আর্জেন্টিনা গোল করে এগিয়ে থাকে। খেলার দ্বিতীয় সেশনে পেনাল্টি পেয়ে সমতা ফেরান নাইজেরিয়া।

এরপর থেকে অন্যসব সমর্থকের মতো সেলিমও প্রিয় দলের জন্য চাপ অনুভব করেন। কারণ ড্র বা হেরে গেলে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে আর্জেন্টিনাকে। খেলা শেষ হওয়ার ৪ মিনিট বাকি থাকতে আর্জেন্টিনা দ্বিতীয় গোল করে জয় নিয়ে মাঠ ছাড়ে। এসময় বিজয় উল্লাস করতে গিয়ে দলটির সমর্থক সেলিম হৃদযন্ত্রের ক্রিয়ায় আক্রান্ত হন।

তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকমৃত ঘোষণা করেন।

নগরীর বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আমান উল্লাহ এ তথ্য নিশ্চত করে বলেন, খেলা সংক্রান্তে হার্ট এ্যাটাকে মৃত্যু হওয়ায় পুলিশি ব্যবস্থা নেয়া হয়নি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print