ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বোয়ালখালীতে ছোট ভাইকে কুপিয়ে আহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি ঃ

জেলার বোয়ালখালীতে জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে ছোট ভাই হানিফকে (৩৩) কুপিয়ে আহত করেছে বড় ভাই জাহাঙ্গীর।

বৃহস্পতিবার (২৮ জুন) রাতে উপজেলার মধ্যম কড়লডেঙ্গা লুধি শিকদার পাড়ার মোক্তল হোসেন খলিফার বাড়ীতে এ ঘটনা ঘটে। আহত মো. হানিফ একই এলাকার মৃত মোক্তল হোসেনের ছোট ছেলে। তিনি কড়লডেঙ্গা তৈয়বিয়া মাদ্রাসায় শিক্ষকতা করেন। এ ঘটনায় মো. হানিফের স্ত্রী সালমা সুলতানা বাদি হয়ে বোয়ালখালী থানায় অভিযোগ দায়ের করেছেন।

আহত হানিফ বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যাজুয়েলিটি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

তার স্ত্রী সালমা সুলতানা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে টিউশনি শেষে বাড়ি ফিরছিলেন হানিফ। তিনি বাড়ির ঘাটায় পৌঁছলে ওৎপেতে থাকা বড় ভাই জাহাঙ্গীর ও তার ছেলে কিরিচ নিয়ে হামলা চালায়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছেন।

স্থানীয়রা জানান, ৫ ভাই ও ২ বোনের মধ্যে জাহাঙ্গীর দ্বিতীয় এবং হানিফ সবার ছোট। জাহাঙ্গীরের সাথে হানিফের জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরেই এ ঘটনা ঘটেছে।

কড়লডেঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হামিদুল হক মান্নান বলেন, জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে এ ঘটনা ঘটেছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print