ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সিএমপির উপ-কমিশনারকে জামায়াতের চ্যালেঞ্জ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

index
পুলিশ ও জামায়াতে ইসলামীর লগো।

জামায়াত-শিবির নিয়ে চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার মারুফ হোসেনের দেয়া বক্তব্যকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছে জামায়াত।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি হামিদুর রহমান আযাদ।

বিবৃতিতে হামিদ আযাদ বলেন, চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার মারুফ হোসেন জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরকে জড়িয়ে যে বক্তব্য দিয়েছেন তা সর্বৈব মিথ্যা। তার বক্তব্যের জবাবে আমি স্পষ্ট ভাষায় জানাতে চাই যে, কোনো ধরনের হামলার পরিকল্পনা ও ষড়যন্ত্রের সাথে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের কোন সম্পর্ক নেই। কোন জঙ্গি গ্রুপকে দিয়ে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের কোন ঘটনা ঘটানোর প্রশ্নই আসে না। এ সব বক্তব্য পুলিশ কর্মকর্তা মারুফ হোসেনের নিজস্ব মনগড়া। বাস্তবের সাথে তার বক্তব্যের কোন সম্পর্ক নেই। আমরা চ্যালেঞ্জ দিয়ে তাকে বলতে চাই যে, তিনি তার বক্তব্যের সমর্থনে কোন প্রমাণ দেখাতে পারবেন না।

তিনি বলেন, জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরকে জড়িয়ে ভিত্তিহীন মিথ্যা বক্তব্য প্রদান করা থেকে বিরত থাকার জন্য আমি চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার মারুফ হোসেনের প্রতি আহ্বান জানাচ্ছি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print