ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রাম-কক্সবাজার আরাকান সড়কে মৃত্যুফাঁদ

DIGITAL CAMERA

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

DIGITAL CAMERA
মৃতু ফাঁদে পরিণত হয়েছে চট্টগ্রাম কক্সবাজারের বোয়ালখালীর এই অংশ।

বোয়ালখালী (চট্টগ্রাম)প্রতিনিধি:
বোয়ালখালী উপজেলার বুক চিরে যাওয়া চট্টগ্রাম-কক্সবাজার আরাকান সড়ক ছন্দারিয়া খালে ধেবে গিয়ে তৈরি হয়েছে মৃত্যুফাঁদ। সাম্প্রতিক সময়ে আরাকান সড়কের খালের ভাঙ্গণে ধেবে গেছে আপেল আহমদের টেক, আমতল, ফুলতল ও রেইজ্জাকাটা ব্রিজসহ প্রায় ১০টি স্থানে।

এসব অংশে ক্রমশ বাড়ছে খালের ভাঙ্গনে হ্রাস হচ্ছে সড়ক। ফলে বাড়ছে যানজট ও দূর্ঘটনার আশঙ্কা।

আরকান সড়কের আপেল আহম্মদ টেক এলাকায় তৈরি হওয়া এ মৃত্যুফাঁদে যেকোনো মুর্হুতে দূর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা যান চালকদের। তারা জানান, খালের ভাঙ্গনে প্রায় ৫ কিলোমিটার এলাকা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

অবৈধভাবে খাল দখল করে অপরিকল্পিতভাবে স্থাপনা গড়ে তোলায় খালের পানির প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় বর্তমানে এ ভাঙ্গণ তীব্র হয়েছে বলে জানায় এলাকাবাসী।

গত কয়েকমাস আগে অস্থায়ীভাবে ভাঙ্গা অংশে বালি, গাছ ও টিন দিয়ে বাঁধ ও প্ল্যালাসাইডিং নির্মাণ করে ভাঙ্গন রোধের চেষ্টা বিফলে গেছে।

এ ব্যাপারে পৌর মেয়র হাজী আবুল কালাম আবু বলেন, সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন এ সড়কের ব্যাপারে তাদেও অবহিত করা হয়েছে।

দোহাজারী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. তোফায়েল আহমদ মিয়া জানান, সড়কের ভাঙ্গন রোধে টেন্ডার প্রক্রিয়াধীন। প্রায় ১০ লক্ষ টাকা ব্যয়ে আগামী সপ্তাহের মধ্যে সড়কের পাশে প্ল্যালাসাইডিং নির্মাণ করা হবে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print