ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সুস্বাদু কাঁঠালের বিচির কাবাব

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

চলছে কাঁঠালের মৌসুম। কাঁঠালের কোষের পাশাপাশি এর বিচি অনেকের কাছেই বেশ প্রিয়। কাঁঠালের বিচি দিয়ে নানা রকম রান্না হয়ে থাকে। আজ আপনাদের কাঁঠালের বিচির একটি ভিন্ন মজাদার রেসিপি জানাব। কাঁঠালের বিচির কাবাব। এটি বিকেলের নাশতায় বেশ জমে উঠবে। চলুন রেসিপি দেখে নেওয়া যাক।

উপকরণ :

কাঁঠালের বিচি- এক কাপ

মাংসের কিমা- এক কাপ

ডিম- একটি

আদা বাটা- এক চা চামচ

রসুন বাটা- আধা চা চামচ

কাবাব মসলা- এক চা চামচ

গরম মসলা- এক চা চামচ

মরিচ গুঁড়া- এক চা চামচ

গোলমরিচ গুঁড়া- আধা চা চামচ

লবণ- স্বাদমতো

তেল- পরিমাণমতো

প্রণালি :

কাঁঠালের বিচি খোসা ফেলে তিন ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। এবার ওপরের লাল আবরণ পরিষ্কার করে নিন। বিচি সিদ্ধ করে বাটুন।

এবার কিমা আদা-রসুন বাটা দিয়ে সিদ্ধ করে মিহি করে বেটে নিন। এরপর তেল ছাড়া সব উপকরণ একসঙ্গে মেখে গোলাকার চ্যাপ্টা কাবাব বানিয়ে ডুবো তেলে ভেজে পরিবেশন করুন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print