ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের হাটহাজারীতে নিজ বাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।  এসময় আহত হয়েছেন আরো ৪ নিমার্ণ শ্রমিক।  আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের জব্বারহাট সংলগ্ন অাব্বাস তালুকদার বাড়িতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। 

নিহতরা হলেন, এলাকার মো. আবুর বড় ছেলে সৌদি প্রবাসী মো. নজরুল (৩৫) ও ছোট ছেলে মো. রুকেল (২৬)। 

স্থানীয়রা জানান, নির্মাণাধীন ঘরের দুই নির্মাণশ্রমিক বিদ্যুতায়িত হলে তাদের উদ্ধার করতে গিয়ে দুই ভাই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন ফরহাদাবাদ ইউপির প্যানেল চেয়ারম্যান মো. অাকবর এবং হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর।

ঘটনার বিবরনে প্রত্যক্ষদর্শী রাজমিস্ত্রী জামশেদ বলেন,’ নির্মানাধীন ঘরের বেইচের ঢালাইয়ের কাজ ছিল অাজ। ঢালায় করার সময় বেইচের গর্তের লোহার রড পাশ্ববর্তী টিনের সাথে স্পর্শে বিদ্যুতায়িত হয়।  এসময় গর্তে থাকা দুই মিস্ত্রী বিদ্যুতায়িত হয়ে চটপট করতে থাকলে তাদের উদ্ধারে এগিয়ে যান নজরুল ও তার ছোটভাই রুকেল। তারা দুইভাইও বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে বিদ্যুতের লাইন বন্ধ করে কোনভাবে মিস্ত্রীদের উদ্ধার করা গেলেও ঘটনাস্থলে দুই ভাই নিহত হন।  

সবাইকে নাজিরহাটস্থ ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইভাইকে মৃত বলে ঘোষণা দেন। 

মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত বড় ভাই নজরুল এক সন্তানের জনক ছিলেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print