ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

নিজেই বানিয়ে নিন ফটোফ্রেম!

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

বন্ধুর জন্মদিনে বা অফিসে সহকর্মীর ফেয়ারওয়েল পার্টির উপহার হিসেবে অনেকেরই প্রথম পছন্দ ফটোফ্রেম। উপহারের দোকানে নানা রকম বাহারি ফটোফ্রেম কিনতে পাওয়া যায়। দামও বাজেটের মধ্যে। তবে সুন্দর করে সাজিয়ে নিজে হাতে যদি ফটোফ্রেম তৈরি করে কাউকে উপহার দেয়া যায়, তার কদরই আলাদা।

চলুন জেনে নেয়া যাক দেয়ালে ঝোলানোর উপযোগী ফটোফ্রেম তৈরির পদ্ধতি। নিজের ঘরও সাজাতে পারবেন আবার উপহারও দিতে পারবেন অনায়াসে।

ফটোফ্রেম তৈরি করতে যা লাগবে:
পিচ বোর্ড
রঙিন কাগজ
প্লাস্টিকের লম্বা করে কাটা শিট
আঠা
বিভিন্ন রঙের বোতাম
রঙিন কাপড়-কাগজ
প্লাস্টিকের ফুল/এর পরিবর্তে চুমকি
শামুক
ঝিনুক
কড়ি
ইত্যাদি আপনার ইচ্ছা মতো রাখতে পারেন।

ফটোফ্রেম বানানোর পদ্ধতি:
ফটোফ্রেমটির আকার-আকৃতি কী হবে, তা আগে ঠিক করে নিয়ে সেই মতো পিচ বোর্ড কেটে নিন।
পিচ বোর্ডের মাঝখানে ছবির মাপ অনুযায়ী দাগ দিয়ে একটু ছেড়ে সমান ভাবে দাগ বরাবর কেটে ফেলুন।

এরপর আঠা লাগিয়ে রঙিন কাগজটি দিয়ে পিচ বোর্ডটি মুড়ে নিন (চাইলে কাগজের পরিবর্তে কাপড়ও ব্যবহার করতে পারেন)।

প্লাস্টিকের শিট মাপ অনুযায়ী কেটে পিচ বোর্ডের ধার বরাবর জুড়ে দিন। এরপর কাগজে আঠা লাগিয়ে ছবি রাখার জন্য পকেট তৈরি করুন।

হাতের কাছে অন্য কিছু না পেলে স্রেফ কিছু রঙিন বোতাম আটকে দিন ফ্রেমের গায়ে, দেখবেন কত সুন্দর লাগছে! দেয়ালে আটকানোর জন্য ফটোফ্রেমের উপর দিকে ছিদ্র করে লুপ লাগান। টেবিলে বসিয়ে রাখতে চাইলে কার্ড বোর্ডের স্ট্যান্ড বানিয়ে আঠা দিয়ে জুড়ে দিন।

খরচ সাকুল্যে যা দাঁড়াবে তা বাজার চলতি সবচেয়ে সস্তা ফটোফ্রেমের দামের তুলনায় খুব একটা বেশি হবে না। তবে তারিফ জুটবে প্রচুর!

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print