ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ষোলশহরে শাটল ট্রেনে কাটা পড়ে দুই পা হারালো চবি শিক্ষার্থী

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মহানগরীর ষোলশহর রেল স্টেশনে শাটল ট্রেনের নীচে কাটা পড়ে দুই পা হারিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের মাস্টার্সের  ছাত্র মু. রবিউল আলম (২৬)।

তিনি কক্সবাজার জেলার টেকনাফের হুয়াইরাং এলাকার মো. হোসেনের ছেলে বলে জানাগেছে।

আজ সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটেছে।

গুরুত্বর আহত রবিউলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  এ সময় মারুফা আক্তার নামে আরো এক ছাত্রী আহত হয়েছেন।  তিনি ইতিহাস ১ম বর্ষের শিক্ষার্থী।

.

প্রতক্ষ্যদর্শী শিক্ষার্থীরা জানান, সকালে ক্যাম্পাসে যাওয়ার জন্য হুড়াহুড়ি করে ট্রেনে উঠার চেষ্টা করেন অপেক্ষামান শিক্ষার্থীরা।  এসময় ট্রেন চলতে থাকলে দরজায় ঝুলে থাকা রবিউল ও অপর এক ছাত্রী পা পিছলে নীচে পড়ে যান। এতে রবিউলের দুই পা’ই ট্রেনের নীচে কাটা পড়ে। ছাত্রীটি সামান্য আহত হয়।  রবিউলের মাথায়ও আঘাত লেগেছে।

চমেক পলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল ইসলাম পাঠক ডট নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য নগরীর ষোলশহর স্টেশনে থেকে শাটল ট্রেনে উঠার সময় দুর্ঘটনায় পড়েন ছাত্র রবিউল আলম। এতে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক তার জন্য প্রচুর এ পজেটিভ রক্ত প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print