ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

পাচারকালে কোটি টাকার সরকারি কাঠ জব্দ : গ্রেফতার ৯

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সরকারী বন থেকে অবৈধভাবে কাঠ সংগ্রহ করে পাচারকালে কোটি টাকা মূল্যের তিন ট্রাক চোলাই কাঠ জব্দ করেছে র‌্যাব সদস্যরা। এসময় ৯জনকে গ্রেফতার করা হয়।

আজ বৃহস্পতিবার (৯আগষ্ট) দুপুরে চট্টগ্রামের হাটহাজারী থানাধীন নাজির হাটস্থ নতুন রাস্তার মাথা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলো,  মোঃ ইমাম (২০),মোঃ আসিফ হোসেন (১৯), মোঃ মামুন শিকদার (৩২), মোঃ ইকবাল হোসেন (৩১),মোঃ বেলাল হোসেন (৩৫),মোঃ ইয়াছিন হোসেন (১৯),মংতু মারমা (৩৪),মোঃ আব্দুস সাত্তার (৩১) ও  মোঃ জাকির হোসেন (২৯)।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব৭ এর সিনিয়র সহকারি পরিচালক মিমতানুর রহমান পাঠক ডট নিউজকে বলেন, কতিপয় চোরাকারবারী সরকারী বন থেকে অবৈধভাবে সংগ্রহকৃত চোরাই কাঠ ভর্তি তিনটি ট্রাক নিয়ে খাগড়াছড়ির মানিকছড়ি হতে চট্টগ্রামে ফিরিঙ্গীবাজারের দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।উদ্ধারকৃত কাঠের আনুমানিক মূল্য ০১ কোটি টাকা।

তিনি আরো জানান,উক্ত চোরাকারবারীরা বিভিন্ন সরকারী বন থেকে অবৈধভাবে কাঠ সংগ্রহ করে করে নিয়ে এসে দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করছে। গ্রেফতারকৃত ৪নং আসামী ইকবাল হোসেন (৩১) এর বিরুদ্ধে ইতোপূর্বে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানায় নারী নির্যাতন আইনে ০২ টি মামলা রয়েছে এবং সে উক্ত মামলা সমূহের ০১ জন ওয়ারেন্টভুক্ত আসামী।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print