ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

আনোয়ারায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ১৮ মামলার আসামী নিহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

জেলার আনোয়ারায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে মোহাম্মদ নাসির ওরফে মামুন (৩৫) নামে  এক সন্ত্রাসী নিহত হয়েছে।  শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার দুধকুমড়া এলাকায় পুলিশের সাথে সন্ত্রাসীদের গোলাগুলিতে সন্ত্রাসী মামুনের মৃত্যু এবং দুই পুলিশ আহত হয়েছে বলে দাবী করে থানা পুলিশ।

পুলিশ জানায়, নিহত মামুন আনোয়ারার বারাসাত ইউনিয়নের বোয়ালিয়ার বাসিন্দা হাজি কালামিয়ার ছেলে। সে জেলা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ছিল।  তার বিরুদ্ধে খুন গণধর্ষণ, চাঁদাবাজি, ছিনতাই চুরিসহ অন্তত ১৮টি মামলা রয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বন্দুকযুদ্ধে একজন ভয়ন্কর সন্ত্রাসীর মৃত্যু হয়েছে দাবী করে পাঠক ডট নিউজকে জানান, গতকাল বিকালে শীর্ষ সন্ত্রাসী মানুনকে গ্রেফতারের পর রাত একটার দিকে তাকে নিয়ে পুলিশে অস্ত্র উদ্ধারে বের হয়।

রাত দেড়টার দিকে দুধকুমড়া এলাকায় অভিযানের সময় সন্ত্রাসীরা পুলিশের হামলা চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করলে দু’পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। এসময় গ্রেফতারকৃত আসামী পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়ার সময় বন্দুকযুদ্ধে মারা যায়।

পরে সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে দেশে তৈরি দুইটি বন্দুক (এলজি) ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বন্দুকযুদ্ধে পুলিশের এএসআই পলাশ মজুমদার ও কনেস্টেবল আকিবুর রহমান আহত হয়েছেন বলে ওসি জানান।

ওসি আরো বলেন, মামুন একজন ভয়ঙ্কর সন্ত্রাসী ছিল। সে চট্টগ্রাম জেলা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ছিল।  ৫/৬ আগে সে একবার চট্টগ্রাম আদালতে পুলিশ হেফাজত থেকে পালিয়ে গিয়েছিল। পরে গতকাল বিকালে তাকে আমরা গ্রেফতার করেছিলাম।

এ ঘটনায় আনোয়ারা থানায় মামলা হয়েছে। আহত দুই পুলিশকে চিকিৎসা দেয়া হচ্ছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print