ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

“স্যার মাতাল ছেলের কবল থেকে আমাদের বাঁচান..”

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

মাদকসেবী ছেলের অত্যচার থেকে রক্ষা পেতে এক অসহায় পিতার আর্তি- “ছেলের হাত থেকে আমাদের বাঁচান।” কাপ্তাই উপজেলার ইউএনও’র কাছে এ আর্জি তুলে ধরেন তুলে ধরেন কাপ্তাই ইউনিয়নের আফসারের টিলা এলাকায় মোহাম্মাদ আলী। 

অবশেষে পুলিশ দিয়ে আটক করে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাতাল ও অত্যচারী যুবক মো. সালাউদ্দিন কাদের টিপু (২২)কে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট রুহুল আমিন।

গতকাল শনিবার রাত পৌনে ৯টায় টিপুকে এ সাজা দিয়ে করাগারে পাঠায় আদালত।

ঘটনার বর্ণনা দিয়ে কাপ্তাই উপজেলা ইউএনও রুহুল আমিন পাঠক ডট নিউজকে বলেন, মাদক সেবন করে নিজ পরিবারের সদস্যদের মারধোর এবং গালিগালাজ করার অপরাধে সালাউদ্দিন কাদের টিপু নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

অভিযোগে জানাগেছে, দীর্ঘদিন যাবত সালাউদ্দিন টিপু মাদক সেবন করে পরিবারের সদস্যদের উপর ভয়ানকভাবে অত্যাচার করে আসছে। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে গতকাল শনিবার বিকেলে তার বাবা আফসারের টিলা এলাকায় মোহাম্মাদ আলী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর অফিসে গিয়ে বলেন “স্যার আপনিতো গত তিন মাসে প্রায় ২৫ জন মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছেন,আমাকে আমার ছেলের হাত থেকে বাঁচান।

ইউএনও তার বাবাকে বলেন, হাতেনাতে অর্থাৎ তাৎক্ষণিকভাবে ধরতে না পারলে ভ্রাম্যমাণ আদালতে বিচারের সুযোগ নাই। পরবর্তীতে ঐ দিন রাতেই মাদক সেবন করে মারধর এবং গালি গালাজ শুরু করেল মাদকসেবীর পিতা স্থানীয় প্রশাসন এবং পুলিশ ফাড়ির ইনচার্জ জনাব আব্দুর রহমান পাঠানকে জানালে তাকে ঘটনাস্থলে আটক করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাজা প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে অভিযুক্তের মা আর বাবা কান্নায় ভেঙে পড়েন। বাইরে থাকলে মাদক সেবন করে পরিবারের সদস্যদের প্রাননাশ করে ফেলবেন অন্যদিকে নিজের ছেলেকে জেলে যেতে হচ্ছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print