ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে শিশু ধর্ষণঃ ধর্ষককে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মহানগরীর খুলশী থানার লালখান বাজার এলাকায় ধর্ষণের শিকার হয়েছে ১০ বছর বয়সী এক শিশু। এঘটনায় ধর্ষককে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

আজ রবিবার (২ সেপ্টেম্বর) দুপুরে মতিঝর্ণায় এই ঘটনা ঘটে। গণপিটুনীর শিকার ধর্ষক হারুনকে (৪০) গুরুতর আহতবস্থায় পুলিশ হেফাজতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার পাঠক ডট নিউজকে বলেন, ধর্ষিতা শিশুর প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাকে গুরুতর আহতবস্থায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা দেয়া হচ্ছে। অন্যদিকে ধর্ষক হারুন স্থানীয়দের গণপিটুনীতে আহত হয়েছে। তাকে পুলিশ হেফাজতে চিকিৎসা দেয়া হচ্ছে।

ধর্ষিতার পরিবারের বরাত দিয়ে খুলশী থানার ওসি নাসির উদ্দিন বলেন, ধর্ষিতা শিশুটিকে একটি রিকশার গ্যারেজের পেছনে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে হারুন। এসময় শিশুটির চিৎকারে লোকজন জড়ো হয়ে হারুনকে ধরে ফেলে। তাকে পিটুনি দেওয়ার সময় খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print