ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সন্দ্বীপ চ্যানেলে দুই জাহাজের সংঘর্ষে সিমেন্টবাহী লাইটারেজ ডুবি

ফাইল ছবি।

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

ফাইল ছবি।

চট্টগ্রামের সন্দ্বীপ চ্যানেলে দুটি লাইটারেজ জাহাজের মধ্যে সংঘর্ষের পর সিমেন্টবাহী এমভি শেখ ফারদিন নামে একটি লাইটার জাহাজ সাগরে ডুবে গেছে।

আজ রবিবার সকালে সন্দ্বীপের ভাসানচর এলাকায় জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। এ সময় ডুবে যাওয়া জাহাজ থেকে ১৩ জনকে উদ্ধার করা হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক মো. সেলিম জানান, চট্টগ্রাম থেকে ঢাকামুখী লাইটার জাহাজ এমভি শেখ ফারদিনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বসুন্ধরা-২৭ লাইটারের সংঘর্ষ ঘটে।

এতে এমভি শেখ ফারদিন ডুবে যায়।  জাহাজটিতে দেড় হাজার টন সিমেন্ট বহন করা হচ্ছিল।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বলেন, লাইটার জাহাজ ডুবির ঘটনা বন্দর চ্যানেলের বাইরে। তাই এতে বন্দরের জাহাজ চলাচলে কোন ধরণের সমস্যা নেই।

এর আগে গত ৭ আগস্ট রাত আড়াইটার দিকে সন্দ্বীপ চ্যানেলে আরেকটি লাইটার জাহাজের সঙ্গে ধাক্কা লেগে গমবোঝাই একটি লাইটার জাহাজ ডুবে যায়। ডুবে যাওয়া জাহাজ এমভি পাটগাটি-২ থেকে উদ্ধার করা হয়েছিল ১২ ক্রুকে। লাইটার জাহাজটি প্রায় ১০০ টন গম নিয়ে চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জ যাচ্ছিল।

বিআইডব্লিউটিএ জানায়, ভাটার সময় নাব্যতা কমে দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে সন্দ্বীপ চ্যানেল।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print