ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কোম্পানীগঞ্জে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধিঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অনুর্ধ-১৭ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট এর উদ্ভোধন হয়েছে।

কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া সংস্থার সহোযোগিতায় ৯ সেপ্টেম্বর আজ রবিবার বিকাল ৪টায় সরকারি মুজিব কলেজ মাঠে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বাদল এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন।

এ সময় কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জামিরুল ইসলাম’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা ভূমি কর্মকর্তা মো. মাহফুজুর রহমান,কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.আসাদুজ্জামান,ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন লিটন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো.নুরনবী প্রমূখ।

সূত্রে জানা যায়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলার ৮টি ইউনিয়নের অংশ গ্রহণে এই টুর্ণামেন্ট অনুষ্ঠিত হচ্ছে যা আগামী ১৫ সেপ্টেম্বর শেষ হবে।

এরপর উপজেলা পর্যায়ে অংশগ্রহণকারী সেরা খেলোয়াড়দের নিয়ে গঠিত দল জেলা পর্যায়ে ও জেলা পর্যায়ে অংশগ্রহণকারী সেরা খেলোয়াড়দের নিয়ে গঠিত জেলা দল বিভাগীয় পর্যায়ে এবং পরবর্তিতে জাতীয় পর্যায়ে খেলা অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী ম্যাচে বামনী একাদশ চরফরিকরা একাদশের মোকাবেলা করে। উপজেলা পর্যায়ে এই টুর্ণামেন্টে ৮টি ইউনিয়ন অংশ নিচ্ছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print