ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

জেলার সীতাকুণ্ডের বার আউলিয়া এলাকায়  সড়ক দুর্ঘটনায় ফজলুল হক (৫৫) নামে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) এক নায়েক সুবেদার নিহত হয়েছেন। আজ শুক্রবার (২১ সেপ্টেম্বর) ভোর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ফুলতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

নিহত ফজলুল হক নগরীর হালিশহর থানার বিজিবি ক্যাম্পে সুবেদার পদে কর্মরত ছিলেন।

হাইওয়ে পুলিশের বার আউলিয়া থানার ওসি আহসান হাবিব এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত ফজলুল হক কাভার্ডভ্যানে করে ওষুধ নিয়ে আসার সময় এ দুর্ঘটনা ঘটেছে।  তিনি কাভার্ডভ্যানের সামনে চালকের পাশের আসনে বসা ছিলেন। চট্টগ্রামমুখী কাভার্ডভ্যানটি সামনে থাকা আরেকটি গাড়িকে পেছন থেকে ধাক্কা দিলে ফজলুল হক গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মারা যান। কাভার্ডভ্যানে করে বিজিবি সদস্যদের জন্য ওষুধ আনা হচ্ছিল হালিশহরে।’

তিনি জানান, ফজলুল হকের বাড়ি নড়াইলে। তার মরদেহ বিজিবি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print