ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

খাগড়াছড়িতে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

খাগড়াছড়ির রামগড় উপজেলা থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।  আজ শুক্রবার বিকালে উপজেলার পাতাছড়া ইউনিয়নের কলাবাড়ির রামগড়-জালিয়াপাড়া সড়কের পাশে পানির ড্রেন থেকে তার লাশ উদ্ধার করা হয়।

রামগড় থানার ওসি তারেক মো. আব্দুল হান্নান জানান, পানির ড্রেন নির্মাণকারী কয়েকজন শ্রমিক জুমার নামাজ শেষে রাস্তার পাশে বসে দুপুরের খাবার খাচ্ছিলেন। এসময় পচা গন্ধ পেয়ে তারা সামনে এগিয়ে গিয়ে লাশটি দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

ওসি আরও জানান, উদ্ধারকৃত লাশটির মুখমন্ডলের প্রায় ৬০ শতাংশ গলে যাওয়ায় প্রাথমিকভাবে লাশের সুরতহাল করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print