ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কর্ণফুলীর খোয়াজনগর সরকারী প্রা. বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলাধীন চরলক্ষ্যা ইউনিয়নের খোয়াজনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২২ সেপ্টেম্বর শনিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সামিরা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার ইসলাম আহমেদ।

এসময় তিনি বলেন, শিশুর শারীরিক, মানসিক ও সর্বপ্রকার বিকাশে মায়ের ভূমিকা মূখ্য। একজন মা-ই পারে একজন শিক্ষিত ও মানবিক মানুষ তৈরী করতে। বিদ্যালয়ের আগে পওে মায়ের সান্নিধ্যে শিশুর মধ্যে যে স্বভাব তৈরী হয় পরবর্তী জীবনে তা প্রধান নিয়ামক হিসেবে কাজ করে। তাই সচেতন মায়ের ভূমিকা আজ সময়ের দাবী বলে তিনি মন্তব্য করেন।

খোয়াজনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রেমানন্দ মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত মা সমাবেশে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক শেগুফতা নাসরীন আইরিন, সংগীতা দে।

এতে আরো উপস্থিত ছিলেন সহকারি শিক্ষক তহমিনা বেগম, শ্যামলি সেন, আনোয়ারা খানম ছিদ্দিকা, রোকসানা ফেরদৌসি, সুমি দত্ত, শান্তা দত্ত ও নিলুফা আকতার চৌধুরি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print