ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ভাটিয়ারীতে লোকালয়ে নেমে এসেছে অজগর

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সীতাকুণ্ডে ভাটিয়ারীতে আবারও একটি আজগর সাপ ধরা পড়েছে।  খাবারের সন্ধানে অজগর সাপ লোকালয়ে ঢুকে পড়লে আটকা পড়ে শিশু কিশোরদের জালে।  এর আগেও একাধিকবার ভাটিয়ারী মাদাম বিবিরহাট এলাকায় অজগর সাব ধরা পড়েছিল।

আজ রবিবার দুপুরে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের হাছনাবাদ গ্রামের গরাংগার বাড়ির পাশের বিল থেকে সাপটি আটক করে ছাত্রলীগ মোঃ ইফতেখার আলম, সাকিব,সালাউদ্দীন,বাবলু ও হায়দার আলী ।

বিলের মাঝে জালের সাথে আটকা পড়লে কয়েকজন যুবক সাপটিকে ধরে। তারা জীবন্ত সাপটি ধরে খেলা দেখাতে শুরু করে। লোকারণ্য হয়ে যায় চারপাশ থেকে আসা মানুষে।

খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান নাজিম উদ্দিন কিশোরদের লোক মারফত জানান, সাপটি মারলে সাজা পেতে হবে। হয় চট্টগ্রাম চিড়িয়াখানায় পৌঁছে দিতে হবে নয়তো উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কাছে জমা দিতে হবে। তা-ও সম্ভব না হলে জঙ্গলে ছেড়ে দিতে হবে। না হয় পরিষদে নিয়ে আস।

চেয়ারম্যান নাজিম উদ্দিন বলেন, সাপটি এখনো বাচ্চা। তবে বেশ হৃষ্টপুষ্ট। ৪-৫ হাত লম্বা। যুবক-কিশোররা সাপের সঙ্গে সেলফি তোলার পর জঙ্গলে ছেড়ে দিয়েছে।

তিনি জানান, পাহাড়ি এলাকায় নির্বিচারে জঙ্গল ধ্বংসের কারণে অজগর সাপের খাবারের সংকট হওয়ায় ইদানীং লোকালয়ে গৃহস্থ বাড়ির মুরগি-হাঁসের ওপর হামলা করছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print