ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ফয়’স লেক গেটে বাস চাপায় ট্রাফিক পুলিশ নিহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মহানগরীর ফয়”স লেক গেটের সামনে শ্যামলী পরিবহনের বাসের চাপায় নিহত হয়েছেন আমান উল্লাহ (৫২) নামের এক ট্রাফিক পুলিশ কনস্টেবল।

গতকাল রবিবার রাতে খুলশী থানার ইউএসটিসি হাসপাতাল ও ফয়’স লেকের সামনে এই দুর্ঘটনা ঘটেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম ভূইয়া এই খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত সোয়া নয়টার দিকে শ্যামলী পরিবহনের একটি বাস নগরীতে প্রবেশের সময় কর্তব্যরত ট্রাফিক পুলিশ কনস্টেবল আমান উল্লাহকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করার পর কর্তব্যরত চিকিৎসকরা রাত সাড়ে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

খুলশী থানার ওসি শেখ নাসির উদ্দিন পাঠক ডট নিউজকে জানান, নিহত আমান উল্লাহর কনস্টেবল নাম্বার- ১৮৬৯। তিনি বন্দর ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে।

দুর্ঘটনার পর গাড়ী ফেলে চালক এবং হেলপার পালিয়েছে। বাসটি অাটক করেছে পুলিশ।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print