ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ইউপি সদস্য সোলায়মানের ঢেঁড়স চাষ দেখে উদ্বুদ্ধ অনেকে

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

হৃষ্টপুষ্ট ঢেঁড়স গাছের ফাঁকে ফাঁকে ফুল। বড় বড় পাতার মাঝে উঁকি দিচ্ছে কচি কচি ঢেঁড়স। সড়কের দুই পাশে সবুজ ধান ক্ষেত আর সড়কের ধারে চোখ জুড়ানো ঢেঁড়সের সারি। শখের বশে এ ঢেঁড়স চাষ করেছেন বোয়ালখালী উপজেলার আহলা কড়লডেঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য সোলায়মান তালুকদার। তার এ উদ্যোগে উদ্বুদ্ধ হচ্ছেন এলাকার অনেকেই।

.

গত একমাস আগে কমল প্রজাতির এ হাইব্রিড ঢেঁড়সের বীজ বপন করেছিলেন সোলায়মান তালুকদার।

তিনি পাঠক ডট নিউজকে বলেন, ‘কড়লডেঙ্গা চম্পা নারায়ণ সড়কের প্রায় সাড়ে তিন কিলোমিটার অংশে শখ করে এ ঢেঁড়স চাষ করেছি। বর্তমানে অধিকাংশ গাছেই ফুল ও ঢেঁড়স আসতে শুরু করেছে। এখন দৈনিক ৫৬-৬০কেজি ঢেঁড়স আহরণ করা যাচ্ছে। বাজারে প্রতি কেজি ঢেঁড়স ৪০ টাকা ধরে বিক্রি করছি।

পরিপূর্ণ সময়ে প্রতিদিন দেড়শ থেকে দুইশ কেজি ঢেঁড়স পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি জানান এ ঢেঁড়স আরো প্রায় ৪-৫ মাস আহরণ করা যাবে।

.

সোলায়মান তালুকদার সিনজেনটা বীজ এবং সারের পরিবেশক। কড়লডেঙ্গা মৌলভী বাজারে রয়েছে তার বিক্রয় কেন্দ্র। শুধু ঢেঁড়স চাষ নয় তিনি কড়লডেঙ্গা পাহাড়ের ৭০ একর জায়গা জুড়ে গড়েছেন সেগুণ, লিচু, আম ও লেবু বাগান।

কড়লডেঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হামিদুল হক মান্নান জানান, সোলায়মান তালুকদার একজন পরিশ্রমি মানুষ। তার এ উদ্যোগে সম্পৃক্ত হয়েছেন অন্যান্য ইউপি সদস্যরাও। এ ধরণের কর্মকান্ডে ইউনিয়ন পরিষদের সর্বাত্মক সহযোগিতা থাকবে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print