ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে ডাকাত দলের ছুরিকাঘাতে ট্রাক চালক খুন

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় ডাকাতিতে বাধাঁ দেয়ায় ডাকাত দলের ছুরিকাঘাতে এক ট্রাক চালক খুন হয়েছে।

আজ বৃহস্পতিবার (১১ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে মহাসড়কের মান্দারীটোলা এরাকায় এ ঘটনা ঘটে।

নিহত ট্রাক চালকের নাম সরোয়ার (৪০)।  তিনি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার আলিনগর মিঠানগর গ্রামের দুলা কাজীর ছেলে বলে পুলিশ জানায়।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) মোঃ দেলোয়ার হোসেন জানান, ভোরের দিকে বাড়বকুণ্ডের মান্দারিটোলা এলাকায় একদল ডাকাত কৌশলে ট্রাকটি থামিয়ে চালকের সর্বস্ব লুটে নেওয়া চেষ্টা করে। এ সময় চালক বাধা দিলে ডাকাতরা তাকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. নুরুল করিম রাশেদ বলেন, অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে আনার আগেই ওই চালকের মৃত্যু হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print