ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

পতেঙ্গায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা এলাকা কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে অজ্ঞাত লাশ উদ্ধারের পর আজ শনিবার পুলিশ তার পরিচয় জেনেছে। নিহত রিপেন সিংহ ধ্রুব (৩৩) চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেটে ক্যাশিয়ার পদে কর্মরত ছিলেন বলে জানান পতেঙ্গা থানা পুলিশ।

নিহত রিপেন সিংহ নগরীর কোতোয়ালি থানার আসকার দিঘীর পশ্চিম পাড় এলাকার ক্ষুদিরাম সিংহের ছেলে।

গতকাল শুক্রবার (১২ অক্টোবর) রাতে পতেঙ্গার কর্ণফুলি নদীর পাড় চরপাড়া বেড়ীবাঁধ সংলগ্ন এলাকা থেকে লাশটি পাওয়া যায় বলে পুলিশের দাবী।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) উৎপল বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে পাঠক ডট নিউজকে বলেন, রাতে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সকালে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নিহত যুবক রিপেন সিংহ ধ্রুব চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেটে ক্যাশিয়ার পদে কর্মরত ছিলেন। তার মৃত্যু কিভাবে হয়েছে এখনো জানা যায়নি। আমরা এ ব্যাপারে তদন্ত শুরু করেছি।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print