ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ফটিকছড়িতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বিজিবি সদস্য আহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

ফটিকছড়িতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে সোহেল রানা (৩৮) নামে এক বিজিবি সদস্য আহত হয়েছে।  আজ রবিবার রাত ৯ টার দিকে উপজেলার ভুজপুর থানাধীন হেয়াকোঁ এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত সোহেল রানা বিজিবি’র হেয়াকোঁ বিওপিতে গোয়েন্দা হিসাবে কর্মরত।

জানাগেছে, রবিবার রাতে হোয়াকোঁ বনানী স্কুলের পাশে ধুলিয়াছড়ি রাস্তার মাথায় দুই যুবক অবস্থান করছিল। এসময় বিজিবি এফ এস সোহেল রানা তাদেরকে অন্ধকারে কেন দাঁড়িয়ে রয়েছে জানতে চাওয়া মাত্রই দুই যুবকের মধ্যে সুমন নামের একজন সোহেল রানাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।  এসময় সোহেল রানার চিৎকারে পথচারীরা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আহতাবস্থায় তাকে উদ্ধার করে খাগড়াছড়ির গুইমারা বিজিবি হাসপাতালে প্রেরন করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে হেয়াকোঁ বিজিবি’র কোম্পানি কমান্ডার আবুল কাসেম বলেন, রাতে দুই যুবক ইয়াবা নিয়ে সেখানে দাঁড়িয়ে ছিল মর্মে খবর পেয়ে সোহেল রানা সেখানে গেলে সুমন নামের একজন তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। সুমন পেশায় একজন মাদক ব্যবসায়ী বলে তিনি জানান। এ ঘটনার পর বিজিবি পুলিশ এলাকাটিতে সাঁড়াশি অভিযান চালাচ্ছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print