ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২০

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

পঞ্চগড়ের তেঁতুলিয়া-ঢাকা মহাসড়কের দশ মাইল নামক স্থানে যাত্রীবাহী বাস ও বৈদ্যুতিক খুঁটিবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।

আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পঞ্চগর সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহিনুজ্জামান শাহিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে পঞ্চগড় থেকে একটি যাত্রীবাহী মিনিবাস তেঁতুলিয়া যাচ্ছিল। এ সময় ভজনপুর এলাকা থেকে আসা বিদ্যুতের খুঁটিবাহী একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৯ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। পরে পঞ্চগড় এবং তেঁতুলিয়া দমকল বাহিনীর দুইটি ইউনিট ও পুলিশসহ স্থানীয় লোকজন হতাহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print