ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে ৬১ জন আটক, ১৫ ভিকটিম উদ্ধার, ৭৪৮টি গাড়ির বিরুদ্ধে মামলা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

BP1-N1-2015-10-03চট্টগ্রাম মহানগরীতে বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬১ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে সাড়ে ৭ হাজার পিস ইয়াবা এবং গাঁজা এবং বিপুল পরিমাণ জালনোট ও ককটেল। মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

একই সময়ে ট্রাফিক আইন ভঙ্গের অপরাধে ৭৪৮টি গাড়ির মালিক-চালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বুধবার দুপুরে চট্টগ্রাম মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়,পুলিশের চলমান অভিযানে ২৪ ঘন্টায় চকবাজার থানা পুলিশ ৩৪ হাজার টাকার জালনোট, ডবলমুরিং থানা পুলিশ চারটি ককটেল, একটি চাপাতি, চারটি মোবাইল, একটি প্রাইভেট কার উদ্ধার করে। অন্যদিকে সবমিলিয়ে ২৪ ঘণ্টায় ৬১ জন আসামিকে গ্রেফতার করা হয়।

অভিযানে নগর পুলিশ ৭ হাজার ৫৫৫ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজা উদ্ধার করেছে। এ সংক্রান্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৩টি মামলা হয়েছে। এছাড়া অভিযান চালিয়ে নগর গোয়েন্দা পুলিশ ১৫ জন ভিকটিমকে উদ্ধার করে।

এদিকে নগর এলাকায় ট্রাফিক আইন ভঙ্গের কারণে ট্রাফিক বিভাগ ২৪ ঘণ্টায় ৭৪৮টি মামলা করেছে। এর মধ্যে সিএনজি সংক্রান্ত মামলার সংখ্যা ২১২টি। পাশাপাশি একই সময়ে কাগজপত্র বিহীন ৩৮টি গাড়ি আটক করা হয়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print