ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চান্দগাঁওয়ে সিএনজি অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ ৫জন আহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকায় সিএনজি অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ পাঁচ জন আহত হয়েছেন। আজ শুক্রবার (৯ নভেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটেছে।

 
এ ঘটনায় আহতরা হলেন- নাজনীন (২৫) ও তার শিশু সন্তান মোহাম্মদ সিফাত (২), আমেনা বেগম (৪০), রোকেয়া বেগম (২৫) এবং সিএনজি অটোরিকশা চালক মো. ফরিদ (৪০)।
 
.

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বশর বলেন, আহতরা বহদ্দারহাট এক কিলোমিটারে মোহনা কমিউনিটি সেন্টারে একটি বিয়ের দাওয়াতে এসেছিলেন। সিএনজি অটোরিকশাটি কমিউনিটি সেন্টারের সামনে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে চালক, তিন নারী ও এক শিশু দগ্ধ হয়েছেন।

 
তাদের চমেক হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে (৩৬ নম্বর ওয়ার্ড) ভর্তি করা হয়েছে বলেও জানান ওসি আবুল বশর।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print