ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে ইয়াবা ব্যবসায়ী নিহত!

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জিয়াউল বাশার ওরফে শাহীন (৩০) নামের এক ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত শাহীন হৃীলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম শিকদারপাড়ার সৈয়দ আহম্মদের ছেলে। গতকাল দুপুরে হৃীলা স্টেশন মসজিদের সামনে থেকে তাঁকে আটক করে পুলিশ। তাঁর দেওয়া তথ্যমতে, ইয়াবা উদ্ধারের জন্য পুলিশ তাঁকে নিয়ে অভিযানে যায়। রাত তিনটার দিকে হৃীলার উলুসামারি নামক এলাকায় পৌঁছালে শাহীনকে ছিনিয়ে নিতে তাঁর সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায়।

এ সময় পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। পরে ইয়াবা ব্যবসায়ীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে শাহীনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক শাহীনকে মৃত ঘোষণা করেন।

ওসি প্রদীপ কুমার দাশ বলেন, বন্দুকযুদ্ধের ঘটনায় নিহত শাহীন চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী ছিলেন। তাঁর বিরুদ্ধে টেকনাফ থানায় মাদক ব্যবসার অভিযোগে করা মামলাসহ সাতটি মামলা রয়েছে। তাঁর বাবার নাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইয়াবা ব্যবসায়ীদের শীর্ষ তালিকায় রয়েছে। নিহত শাহীনের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের ভাষ্য, বন্দুকযুদ্ধের ঘটনায় পুলিশের তিন কনস্টেবল আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে তিনটি দেশীয় অস্ত্র (এলজি), ১৫টি গুলি, ১৫ হাজার পিস ইয়াবা ও ১৩টি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print