ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে লাইনচ্যূত হয়ে রেল প্লাটফর্মে: চালক আহত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

received_1141435655895298
চট্টগ্রাম রেল ষ্টেশনে দুর্ঘটনায় কবলিত রেল ইঞ্জিন। ছবি: আজীম অনন।

চট্টগ্রামের বটতলী রেল ষ্টেশনে লাইনচূত্য হয়ে প্লাটফর্মে উঠে গেছে একটি রেল ইঞ্জিন। আজ বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় রেল চালক ইকবাল সামন্য আহত হয়েছে এবং রেল ইঞ্জিল ও প্লাটফর্মের দেয়াল ভেঙ্গে ক্ষয় ক্ষতি হয়েছে।

এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাষ্টার মো: মাহবুব জানান, চাঁদপুর থেকে আসা সাগরিকা এক্সপ্রেসের ইঞ্জিন প্লাটফর্মে উঠে গেছে।। প্লাটফর্ম থেকে ইঞ্জিনটি সরানোর কাজ চলছে।

এঘটনায় পরিবহণ কর্মকর্তা (ডিডিও) ফিরোজ ইফতেখারেেক প্রধান করে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধ্যান করে রিপোর্ট দিতে বলা হয়েছে।

RAL-2
চট্টগ্রাম রেল ষ্টেশনে দুর্ঘটনায় কবলিত রেল ইঞ্জিন।

এদিকে দুর্ঘটনার জন্য রেল ইঞ্জিনটির চালক ইকবাল কিছু যাত্রীকে দায়ি করে বলেছেন বিনা টিকেটে উঠা কিছু যাত্রী আমাকে মারধর এবং তর্কাতর্কিতে লিপ্ত থাকার কারণে ট্রেন নিয়ন্ত্রণ করা যায়নি।

উল্লেখ্য এর আগে ২০১৪ সালের ১০ ডিসেম্বর ঢাকাগামী আন্তনগর ট্রেন মহানগর প্রভাতি সকালে যাত্রী তুলতে চট্টগ্রাম রেল স্টেশনে প্রবেশকালে রেলওয়ে স্টেশন প্লাটফর্মে আছড়ে পড়েছে। এতে ট্রেনটির আগাতে প্লাটফমের্র ব্যাপক ক্ষতি হয়। তবে তখন স্টেশনের কোন যাত্রী হতাহত হয়নি।

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের তোপের মুখে নৌ পরিবহন উপদেষ্টা

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যু, নির্বাচন আপাতত বাতিল

আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্ট হ্যাককারী বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ার আটক

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচলাবস্থা চট্টগ্রাম বন্দরে,বড় ক্ষতির শংকা

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print