ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

শিকলবাহায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলি থানা শিকলবাহা কলেজ বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী স্বামীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের স্ত্রী।

আজ শনিবার দুপুরে একটি মোটর সাইকেল পটিয়ার দিকে যাওয়ার সময় পটিয়া থেকে ছেড়ে আসা একটি বাস ধাক্কা দিলে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত মোটর সাইকেল আরোহী শাহাদাৎ হোসেন (৩০) সাতকানিয়া উপজেলার বাসিন্দা। আহত হয় নিহতের স্ত্রী সায়েরা খাতুন (২৫)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, হতাহতরা মোটর সাইকেলে করে পটিয়ার দিকে যাচ্ছিলেন। কলেজ বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাস উল্টোপথে গিয়ে তাদের মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় স্বামী শাহাদাৎ ও তার স্ত্রী সায়েরা খাতুন।

আহতদের উদ্ধার করে স্থানীয়রা চমেক হাসপাতালে নিয়ে এলে শাহাদাৎকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহতের স্ত্রীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print