ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ফটিকছড়িতে বিদেশী পিস্তলসহ যুবক আটক

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

23417_4f886beb6f
চীনের তৈরী ( sm-0.6.1.357) মডেলের একটি পিস্তলের ফাইল ছবি।

চট্টগ্রামের ফটিকছড়িতে বিদেশী পিস্তলসহ নাজমুল হাসান (২২) নামে এক যুবককে আটক করেছে বিজিবি সদস্যরা। শুক্রবার দিবাগত রাত পৌনে ৯ টায় উপজেলার ভুজপুর দাঁতমারা রাবার বাগানের ইসলামপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে চীনের তৈরী ( sm-0.6.1.357) মডেলের একটি পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

১৬ বিজিবি’র হেয়াকোঁ বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার মো. মনির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল রাবার বাগান এলাকা থেকে তাকে আটক করতে সক্ষম হয়।

নাজমুল ঐ এলাকার আবদুচ ছালাম সওদাগরের ছেলে বলে জানা গেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print