ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

খোঁজ মিলেছে পুলিশ কনস্টেবল প্রিয় রঞ্জনের

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

Screenshot_1
পুলিশ কনস্টেবল প্রিয় রঞ্জন চাকমা।

চট্টগ্রামে নিখোঁজের ১৬ দিন পর পাওয়া গেল পুলিশ কনস্টেবল প্রিয় রঞ্জন চাকমা (৪০)কে। শনিবার সকালে নগরীর বন্দর থানাধীন নিমতলা এলাকায় ঘোরাঘুরি করার সময় তাঁকে পাওয়া যায়। প্রিয় রঞ্জনের চাচাত ভাই সাধনা জ্যোতি ভিক্ষু বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ছাড়া তাঁর স্ত্রী নিরা চাকমা ও বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন তাঁকে এখন চিকিৎসার জন্য দামপাড়া পুলিশ লাইন হাসপাতালে চিকিসা নেয়া হয়েছে। আমি সেখানে যাচ্ছি।

উল্লেখ্য গত ৫ আগস্ট মহানগরীর দামপাড়া পুলিশ লাইন হাসপাতাল থেকে নিখোঁজ হন কনেস্টেবল প্রিয় রঞ্জন চাকমা। এরপর থেকে গত ১৫ দিন যাবত তার কোন খোঁজ পাচ্ছিলেন না পরিবার। এনিয়ে সিএমপির বন্দর থানায় সাধারণ ডায়রীও করেন পরিবার।

নিখোঁজ পুলিশ কনস্টেবল প্রিয় রঞ্জন চাকমা’র স্ত্রী নীরা চাকমা জানান, প্রিয় রঞ্জন চাকমা দীর্ঘদিন যাবত পুলিশ কনস্টেবল পদে সিএমপি’র বন্দর থানাধীন ফকির হাট নিকটস্থ জেটি পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। কিছুদিন ছুটি কাটিয়ে গত ১ আগস্ট কর্মস্থলে যোগদান করেন।

এর পর তার মোবাইল ফোন বন্ধ পেয়ে কর্মস্থল পুলিশ ফাঁড়িতে যোগাযোগ করা হলে ফাঁড়ি থেকে জানানো হয় যে, গত ৫ আগস্ট সকাল বেলা প্রিয় রঞ্জন চাকমা অসুস্থতা বোধ করলে সরকারী এ্যাম্বুলেন্স যোগে দামপাড়া পুলিশ লাইন হাসপাতালে নেয়া হয়। কিন্তু এরপর হতে তার আর খোঁজ পাওয়া যাচ্ছিল না ।

প্রিয় রঞ্জন চাকমা’র গ্রামের বাড়ী খাগড়াছড়ি জেলাধীন সদর থানায় বেতছড়ি মধ্য পাড়া গ্রামে। তার পিতার নাম মৃত সুরোজ কুমার চাকমা, মাতার নাম মৃত জ্যোৎস্মা চাকমা।

তার এডিসন চাকমা নামে এসএসসি পড়ুয়া একটি ছেলে রয়েছে। প্রিয় রঞ্জনের চাচাত ভাই সাধনা জ্যোতি ভিক্ষু এবং স্ত্রী নিরা চাকমা বলেন, তিনি দীর্ঘদিন মানসিক রোগে ভূগছিলেন।

সাধনা জ্যোতি ভিক্ষু আরো বলেন গত ১৬ দিন ধরে তিনি নগরীর বিভিন্ন রাস্তায় ঘুরেছেন। বিভিন্ন ঝুপড়ি দোকানে বসে দিন অতিবাহিত করেছেন।

নিখোঁজ হওয়ার পর দিন পরিবারে পক্ষ থেকে বন্দর থানার জেটি পুলিশ ফাঁড়িতে একটি জিডি দায়ের করা হয়। যার নং-১০৯, তাং ০৬/০৮/২০১৬।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print